রাজনীতি

লংমার্চে বাধা দিলে ৬ দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জাপান সফরের আগেই রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব জাপান সফরের আগেই রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা ফ্রান্সে বিক্ষোভের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, আতঙ্কে ব্যবসায়ীরা ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ভোলা সদর ইউপি নির্বাচন: ভেদুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী জাকিরের নির্বাচনী তৎপরতা ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
সব খবর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শনিবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, লংমার্চটি শান্তিপূর্ণভাবে পালিত হবে। তবে সরকার যদি এতে বাধা দেওয়ার কোনো চেষ্টা করে, তবে এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ যাত্রা শুরু করছে। তিনি ঢাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, যত বাধা বিপত্তি আসুক না কেন, এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবেই। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে লংমার্চ করে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথ তৈরি করছে, তাদের রুখতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে।

বক্তব্যে নাহিদ ইসলাম জানান, এই কর্মসূচি কেবল ১১ দলের নয়, বরং এটি দেশের আপামর সাধারণ মানুষের। তিনি বলেন, এই লংমার্চ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিরুদ্ধে এবং তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারার বিরুদ্ধে। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এই লংমার্চ। তিনি জনগণকে দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

শনিবার সকাল ৭টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এরপর ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সবশেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের বহর যাত্রা শুরু করে।