বিশ্ব

নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

প্রতিবেদক
বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
সব খবর

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেল থেকে লুহাইতাও নামে এক চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভেতর থেকে তাকে বের করে আনে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের একটি যৌথ দল। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টানেলের প্রায় ২২৫ মিটার গভীর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই লুহাইতাওয়ের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে নেপালি সেনাবাহিনী। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি। নেপালি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এই উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

উল্লেখ্য যে, গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসের পর আকস্মিক বন্যা ও ঢলের কবলে পড়ে ত্রিশুলি উপত্যকার বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের ফলে বহু মানুষ নিহত ও নিখোঁজ হন এবং বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আটকা পড়েন।

দুর্যোগের পর থেকেই কাদা, ধ্বংসাবশেষ ও পানিতে পরিপূর্ণ টানেলগুলোতে উদ্ধার অভিযান চালানো অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তবে লুহাইতাওকে জীবিত উদ্ধারের ঘটনা নিখোঁজদের স্বজনদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। নেপালি সেনাবাহিনী জানিয়েছে, এখনও টানেলের ভেতরে আটকে থাকা অন্যদের সন্ধানে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারীরা এই প্রত্যাশায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে, টানেলের ভেতরে হয়তো আরও কেউ জীবিত থাকতে পারেন।