অন্যান্য

মিটার বসানোর আগেই মাদারগঞ্জের গ্রাহকের নামে এল বিদ্যুৎ বিল

প্রতিবেদক
ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে বিবাদ, ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব ব্রায়ান লারা জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান জনগণের দাবি আদায়ের আন্দোলন এটি, ঈদের পরের নয়: শফিকুর রহমান আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক আটক নারীদের মুখ দেখাতে পুলিশের বাধ্য করার ভিডিও নিয়ে বিতর্ক পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ পোশাক খাতের ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশনের আওতায় আনার উদ্যোগ লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? লংমার্চে হাজারো গাড়ি দেখে শামা ওবায়েদের প্রশ্ন, গাড়ি কি তেলে চলে না? নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন বিরোধী জোট দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: জহির উদ্দিন স্বপন গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের গুপ্ত শক্তির আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
সব খবর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায় নতুন মিটার সংযোগ স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল আসার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার জানিয়েছেন, তার বাড়িতে ইতিমধ্যে দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে নতুন আরও একটি মিটারের জন্য তিনি আবেদন করেছিলেন। তবে মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ পাওয়ার আগেই তার নামে বিল চলে আসায় তিনি চরম বিস্ময় প্রকাশ করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাড়িতে চারটি মিটার রয়েছে এবং নতুন মিটারের জন্য একটি ওয়্যারিং বোর্ডও প্রস্তুত করা হয়েছে। কিন্তু তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে, যেখানে নতুন মিটারের বিপরীতে আগস্ট মাসের বিল ধরা হয়েছে ৬৯২ টাকা। সংযোগ না থাকা সত্ত্বেও বিদ্যুৎ ব্যবহারের বিল তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। তারা বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গ্রাহকের সঙ্গে কথা বলেই বিলটি করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, এটি একটি ভুল হয়েছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম দাবি করেছেন, সফটওয়্যার পরিবর্তনের কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে। তবে মিটার ও সংযোগহীন অবস্থায় গ্রাহকের নামে কীভাবে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। একই অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। তিনি জানিয়েছেন, মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে তা তার জানা নেই এবং এর জন্য নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন।