ধর্ম ও ইসলাম

দান ও সদকার গুরুত্ব এবং এর অশেষ ফজিলত

প্রতিবেদক
কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ 'জলবোমা', সতর্ক করলেন গবেষকরা হিমাচলে হিমবাহ গলে বাড়ছে ৯ ‘জলবোমা’, সতর্ক করলেন গবেষকরা ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন ফেসবুক দিচ্ছে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ, যেভাবে পাবেন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন যশোরে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির হালান্দের গোলে জয়যাত্রা অব্যাহত ম্যানচেস্টার সিটির
সব খবর

দান করার বিষয়টি মূলত দুটি ভিন্নমুখী ধারার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়—একটি কল্যাণের ও পুণ্যের, অন্যটি অকল্যাণের ও পাপের। কেবল সেই দানই দাতার জন্য কল্যাণ বয়ে আনে এবং পুণ্য হিসেবে গণ্য হয়, যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। পক্ষান্তরে, পাপের পথে বা অনর্থক কাজে ব্যয় করা হলে তা কোনো উপকারে আসে না, বরং অকল্যাণ ও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ইসলামের দৃষ্টিতে দান বলতে মূলত আল্লাহর পথে ব্যয় করাকেই বোঝানো হয়।

আল্লাহর পথে দান করলে দাতার রিজিক বৃদ্ধি পায় এবং সম্পদে বরকত আসে। পবিত্র কোরআনে সুরা বাকারার ২৭৬ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, তিনি সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান-খয়রাতকে বর্ধিত করেন। কোনো মানুষকে ধার দেওয়া হলে তা ফেরত পেতে অনেক সময় টালবাহানা বা কালক্ষেপণ হয়, কিন্তু আল্লাহকে করজ দেওয়া অর্থাৎ তাঁর পথে ব্যয় করার প্রতিদান তিনি ইহ ও পরকালে বহুগুণ বাড়িয়ে ফিরিয়ে দেন। সুরা বাকারার ২৪৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে, অতঃপর তিনি তাকে দ্বিগুণ বা বহুগুণ বৃদ্ধি করে দেবেন।

দৈনন্দিন জীবনের বিভিন্ন বিপদাপদ, দুর্ঘটনা এবং অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার অন্যতম কার্যকর উপায় হলো দান-খয়রাত। রাসুল (সা.) বলেছেন, দান-খয়রাত আল্লাহতায়ালার অসন্তুষ্টি কমিয়ে দেয় এবং মন্দ মৃত্যু রোধ করে (তিরমিজি: ৬৬৪)। এছাড়া মানুষের ভুল-ত্রুটি ও পাপ মোচনের জন্য দান একটি শক্তিশালী মাধ্যম। সুরা বাকারার ২৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রকাশ্যে বা গোপনে অভাবগ্রস্তদের দান করলে আল্লাহ গোনাহ দূর করে দেন। রাসুল (সা.) আরও বলেছেন, দান-খয়রাত গোনাহগুলোকে এমনভাবে বিলীন করে দেয়, যেমন পানি আগুন নেভায় (সুনানে ইবনে মাজাহ: ৪২১০)।

আল্লাহর পথে দানের প্রতিদান অত্যন্ত বিশাল। সুরা বাকারার ২৬১ নম্বর আয়াতে আল্লাহ দানের উদাহরণ দিয়েছেন একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটিতে একশটি করে দানা থাকে। একইভাবে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, তার জন্য সাতশ গুণ সওয়াব লেখা হবে (সুনানে নাসাঈ: ৩১৮৬)। এমনকি হালাল উপার্জন থেকে সামান্য খেজুর পরিমাণ দানও আল্লাহ কবুল করেন এবং তা এমনভাবে লালন-পালন করেন যে শেষ পর্যন্ত তা পর্বতের মতো বিরাট আকার ধারণ করে (বোখারি: ৭৪৩০)।

দানকারীর জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাওয়া। রাসুল (সা.) বলেছেন, এমন সাত শ্রেণির মানুষ সেদিন ছায়া পাবে, যাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে, যার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না (বোখারি: ১৪২৩)। এছাড়া দান কবরবাসীর কবরের উত্তাপকেও শীতল করে দেয় (সুনানে বায়হাকি: ৩৩৪৭)।