শিক্ষা

কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প

প্রতিবেদক
সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে সাভারে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই নিহত, আহত ছেলে প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক প্রতারণার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত সালমান শাহর মৃত্যুর ৩০ বছর: রহস্যের জট ও আইনি লড়াইয়ের ইতিবৃত্ত শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি
সব খবর

দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলারের একটি বৃহৎ প্রকল্প সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ‘স্ট্রেনদেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (এসএটিইপি)’ শিরোনামের এই পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি ২০২৭ থেকে ২০৩২ সাল পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্যের মধ্যে রয়েছে কৃষি উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, জলবায়ু-স্মার্ট কৃষি গবেষণার প্রসার এবং কৃষিশিল্পের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর সেতুবন্ধন তৈরি করা।

প্রস্তাবিত এই প্রকল্পের অর্থায়নে এডিবি ১০৫ মিলিয়ন মার্কিন ডলার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (কেএক্সিম, ইডিসিএফ) ৫৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ে এডিবির প্রতিনিধিদলের সাথে আয়োজিত এক পরামর্শ সভায় প্রকল্পের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক গবেষণা ও জ্ঞান হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাকৃবিতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি আধুনিক ইনস্ট্রুমেন্টেশন সেন্টার স্থাপন করা হবে। রিমোট সেন্সিং, জিআইএস, ড্রোন, ডিজিটাল টুইন, ওয়েদার অ্যানালিটিকস, বিগ ডেটা, বায়োটেকনোলজি ও রোবটিকসের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞানের বাণিজ্যিকীকরণ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য প্রি-স্টার্টআপ, স্টার্টআপ ও ইনকিউবেশন সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, এই প্রকল্পটি দেশের কৃষি ও প্রযুক্তিগত মানবসম্পদ উন্নয়নের মাইলফলক হয়ে থাকবে। তিনি তরুণদের কেবল প্রথাগত চাকরির পেছনে না ছুটে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এডিবির সিনিয়র সোশ্যাল সেক্টর ইকোনমিস্ট ও মিশন লিডার রিওতারো হায়াশি জানান, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রকল্প বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে বলেন, এটি শিক্ষার্থীদের কর্মবাজারের উপযোগী করার পাশাপাশি দেশে কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত সভায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া, বাকৃবির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম ভূঁঞা, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সফিউল্লাহ এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক সুরাইয়া ফারহানাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।