সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী এবং তাঁর স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড–সংক্রান্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিষয়ে যুক্তরাষ্ট্রে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ বা এমএলএআর (MLAR) পাঠানো হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে দুদক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহায়তা চেয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এফবিআই এই তথ্য পাঠিয়েছে। তবে প্রতিবেদনটি কবে হাতে এসেছে, তাতে ঠিক কী পরিমাণ সম্পদ চিহ্নিত হয়েছে বা কোন ধরনের তথ্য রয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি দুদক। এছাড়া যুক্তরাষ্ট্রে থাকা এই দম্পতির কোনো সম্পদ এরই মধ্যে জব্দ করা হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি। তবে ভবিষ্যতে তথ্য পাওয়া গেলে তা সাংবাদিকদের অবহিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ১৩ জানুয়ারি ঢাকার একটি আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাত দেশে থাকা ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৯০৫ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিলেন। ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা তাঁদের সম্পত্তির ক্রয়মূল্য ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছিল।
একই ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা জানান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে আইনি সহায়তার অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অব ম্যান কর্তৃপক্ষ তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি অবরুদ্ধ করার বিষয়েও তারা দুদককে জানিয়েছে। ব্রিটিশ কোম্পানি নিবন্ধকের তথ্য অনুযায়ী, আইল অব ম্যানে নিবন্ধিত ওয়ান প্রপার্টি লিমিটেডের সুবিধাভোগী মালিক হলেন নজরুল ইসলাম মজুমদার ও নাসরিন ইসলাম। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।
দুদকের ওই আবেদনে যুক্তরাষ্ট্রে থাকা সাইফুজ্জামান চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তির ক্রয়মূল্য দেখানো হয়েছিল ৪৩৬ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ২৪২ টাকা।.যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী.দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ই
কোম্পানিতে দুজনেরই ২৫ শতাংশের বেশি শেয়ার ও ভোটাধিকার রয়েছে।এর আগে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।.ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল আদালত তাঁকে তিন মাসের জন্য বিদ

















