রাজনীতি

দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি

প্রতিবেদক
ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা ইতালিতে হামলার শিকার অভিনেত্রী বাঁধন, শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন চিরকাল অটুট থাকবে : রুহুল কবির রিজভী নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত নড়াইলে রাজনৈতিক সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আহত সাত
সব খবর

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৩

ভোলার চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপির মূল দলের কোনো কমিটি নেই গত দুই বছর ধরে। ২০২৪ সালের পহেলা সেপ্টেম্বর একটি নোটিশের মাধ্যমে উপজেলা বিএনপির তৎকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। তবে দীর্ঘ দুই বছর অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত নতুন কোনো কমিটি কিংবা আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব হয়নি। এর ফলে স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনায় স্থবিরতা নেমে এসেছে এবং নেতাকর্মীদের মধ্যে কে বড় বা ছোট নেতা—তা নিয়ে প্রদর্শনের মহড়া চলছে। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের মতো সহযোগী সংগঠনগুলোও গত চার থেকে পাঁচ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে।

কমিটি না থাকায় সাবেক নেতারা নিজেদের পরিচয় দিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে নতুন কমিটি গঠনের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তবে পদপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করছেন এবং স্থানীয় সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু বলেন, দলীয় শৃঙ্খলা ও কার্যক্রম গতিশীল করতে দ্রুত কমিটি প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল জানান, কমিটি ছাড়াই তারা মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত করেছেন। তৃণমূলের প্রত্যাশা, মানবিক ও দক্ষ নেতা হিসেবে নয়ন শীঘ্রই চরফ্যাশন উপজেলা বিএনপির নতুন কমিটি উপহার দেবেন।

একটি বিশ্বস্ত সূত্রের দাবি, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতাদের সমন্বয়ে যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারেন এবং অনেক নেতাকেই বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল মনে করেন, কমিটি না থাকায় তৃণমূল পর্যায়ে দলীয় কাজে সমস্যা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিদিন দলীয় নানা সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু কমিটি না থাকায় কেউ দায়িত্ব নিয়ে সমাধান করছে না। তাই দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন কমিটির বিকল্প নেই।