রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে সম্মানসূচক শব্দ হিসেবে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। দাপ্তরিক যোগাযোগ এবং সরকারি নথিপত্রে এই নির্দেশনা অনুসরণ করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই অনুরোধ করা হয়েছে।
প্রশাসনিক কাজের স্বচ্ছতা ও আধুনিকায়নের অংশ হিসেবে সরকারি নথিপত্র ও দাপ্তরিক চিঠিপত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের পদবি ব্যবহারের ক্ষেত্রে এই নতুন নিয়ম পালনের তাগিদ দেওয়া হয়েছে।
prothomalo-bangla/2026-05-02/fcmhhj9i/687b4b81-35c4-40d0-beda-5dcee1262c6c.jfif

















