প্রযুক্তি

বিশ্ব রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকাবাহী তরুণী আফিয়া হুমায়রা

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ব্যয়, করপোরেট অনুদানের শীর্ষে ধনকুবেররা যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ড ব্যয়, করপোরেট অনুদানের শীর্ষে ধনকুবেররা সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক হুতিদের হামলায় বিপর্যস্ত সৌদি আরবের আকাশপথ, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট হুতিদের হামলায় বিপর্যস্ত সৌদি আরবের আকাশপথ, বাতিল ৪ হাজারের বেশি ফ্লাইট জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর অঙ্গীকার জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুলিশপ্রধানের ক্রসফায়ারের কথা: নাগরিক সমাজে উদ্বেগ পুলিশপ্রধানের ক্রসফায়ারের কথা: নাগরিক সমাজে উদ্বেগ ফ্লাইট বিপর্যয়ে আটকে পড়া কর্মীরা পুনরায় সৌদি যেতে পারবেন ফ্লাইট বিপর্যয়ে আটকে পড়া কর্মীরা পুনরায় সৌদি যেতে পারবেন তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিনিধিদের সাথে ইরানের নিরাপত্তা বৈঠক তেহরানে সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিনিধিদের সাথে ইরানের নিরাপত্তা বৈঠক কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম ঢাকাকে বাসযোগ্য করতে মাঠে নামছে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম
সব খবর

রোবটের ছোট ছোট যন্ত্রাংশ, কোডের কয়েকটি লাইন আর জটিল সমস্যার সমাধানের চেষ্টাকে ঘিরেই নিজের ভবিষ্যৎ স্বপ্ন বুনছেন তরুণ শিক্ষার্থী আফিয়া হুমায়রা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের এই শিক্ষার্থী এখন বাংলাদেশের তরুণ রোবোটিক্স প্রতিভাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ। আন্তর্জাতিক রোবোটিক্সের মঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরার গৌরবময় অভিজ্ঞতা ইতোমধ্যেই অর্জন করেছেন তিনি।

২০২৪ সালে তুরস্কের ইজমিরে অনুষ্ঠিত বিশ্ব রোবট অলিম্পিয়াডে (WRO) ৮৭টি দেশের ৫৬০টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে আফিয়ার নেতৃত্বাধীন ‘সাইবার স্কোয়াড’ দল। ফিউচার ইনোভেটরস বিভাগে ব্রোঞ্জ পদক জয় করে দলটি বাংলাদেশের সক্ষমতার প্রমাণ দেয়। ওই আসরে আফিয়ার পাশাপাশি সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন ‘চেইঞ্জ মেকার্স ২০২৪’ দলটিও ব্রোঞ্জ পদক অর্জন করে, যা গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পায়।

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালের জাতীয় রাউন্ডে প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘সাইবার স্কোয়াড’ ফিউচার ইনোভেটরসের জুনিয়র গ্রুপে স্বর্ণপদক জিতে নেয়। এরপর ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস এক্সপোতে অনুষ্ঠিত বিশ্ব রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনালে দলটি নবম স্থান অর্জন করে রৌপ্য পদক লাভ করে। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের মোট নয়টি দল অংশ নিয়েছিল।

নিজের সাফল্যের গণ্ডি পেরিয়ে আফিয়া এখন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রোবোটিক্স শিক্ষায় উদ্বুদ্ধ করছেন। সম্প্রতি ক্র্যাব ও উইংস ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে ‘ROBOGENESIS: Igniting the Future of Robotics’ শীর্ষক কর্মশালায় তিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ক্র্যাব সদস্যদের সন্তানদের রোবোটিক্সের মৌলিক বিষয় ও প্রকল্পভিত্তিক কাজের হাতে-কলমে শিক্ষা দিয়েছেন।

আফিয়ার এই যাত্রা কেবল পদক জয়ের গল্প নয়, বরং প্রযুক্তি ও কোডিংয়ের জটিল জগতে মেয়েদের অংশগ্রহণ ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তুরস্কের ব্রোঞ্জ থেকে সিঙ্গাপুরের রৌপ্য পদক জয়ের এই ধারাবাহিকতা তার নেতৃত্ব, দলগত কাজ এবং নিরলস অনুশীলনেরই প্রতিফলন।

এরপর গন্তব্য সিঙ্গাপুর। ২০২৫ সালের ২৬ থেকে ২৮ নভেম্বর সিঙ্গাপুরের Marina Bay Sands Expo-তে বসে বিশ্ব রোবট অলিম্পিয়াডের আন্তর্জাতিক ফাইনাল। এতে বাংলাদেশের নয়টি দল অংশ নেয়। আফিয়ার নেতৃত্বাধীন ‘সাইবার স্কোয়াড’ ফিউচার ইনোভেটরসের জুনিয়র গ্রুপে নবম স্থান অর্জন করে রৌপ্য পদক পায়।