অর্থনীতি

বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগ দিলেন চিংফেং ঝাং

প্রতিবেদক
সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে চুল কাটতে বেরিয়ে নিখোঁজ শিশু রায়হান ফিরল অঙ্গ হারিয়ে আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক আর্কটিক অঞ্চলে প্রভাব বাড়াতে ফিনল্যান্ডে ইউরোপীয় নেতাদের বৈঠক দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর 'নিয়ম সৃষ্টিকারী' হওয়ার আহ্বান দিল্লিতে ব্রিকস সম্মেলন: মোদীর ‘নিয়ম সৃষ্টিকারী’ হওয়ার আহ্বান ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন ইউক্রেন সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম চার কারণে কমছে ইলিশের উৎপাদন, ভরা মৌসুমেও বাজারে চড়া দাম সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, জয়ী নির্ধারণে বাকি চূড়ান্ত ফল
সব খবর

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশে এডিবির কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন তিনি, যা সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কর্মসূচি হিসেবে বিবেচিত। দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে দিক-নির্দেশনা দেবেন।

চিংফেং ঝাং তার প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গৌরবের। গত কয়েক দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা জয় করে যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে, তা তিনি উল্লেখ করেন। এডিবি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

টেকসই উন্নয়নের ক্ষেত্রে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ২০ বছরের বেশি সময় তিনি এডিবিতে ব্যয় করেছেন। এর আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কৃষি, পানিসম্পদ, পরিবেশ ও গ্রামীণ উন্নয়ন খাতে কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সরকার ও বেসরকারি খাতের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলেছেন।

চীনের নাগরিক চিংফেং ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানিসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে বিশেষায়িত পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে, ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের চলমান প্রকল্প ও অনুদানের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে এডিবি এ পর্যন্ত প্রায় ৪৩ বিলিয়ন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকটি বর্তমানে ৬৯টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।