অপরাধ

আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, তদন্ত শুরু

প্রতিবেদক
মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প মেকআপ শিল্পী থেকে উদ্যোক্তা: রুবি হ্যামারের সফলতার গল্প ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্টে স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে চাপে দক্ষিণ আফ্রিকা এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি এলপিজির দাম না বাড়ানোর দাবি ক্যাবের, বৃহস্পতিবার গণশুনানি নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান নওগাঁর আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী
সব খবর

রাজধানীর আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করে আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশের ধারণা, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন। তাদের চলাচলের সম্ভাব্য পথ সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলেও জানান উপকমিশনার।

ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে জানিয়ে ইবনে মিজান বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। তবে রাতে দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সকালে প্রতিষ্ঠানগুলো খুললে ফুটেজ সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবিস্ফোরিত ককটেলটি পরীক্ষা করে তাতে কোনো স্প্লিন্টার বা ক্ষতিকর উপাদান পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তার ভাষ্য, বস্তুটি দেখতে অনেকটা পটকার মতো ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এলাকায় এমন ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে উপকমিশনার বলেন, দুর্বৃত্তরা মূল সড়ক ব্যবহার না করে লিংক রোড দিয়ে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। মূল সড়ককেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা থাকলেও তারা বিকল্প পথ ব্যবহার করেছে। তিনি আরও বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ককটেল নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।