বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পাটিগণিত শেখাতে এআইয়ের ব্যবহার নিয়ে নতুন গবেষণা

প্রতিবেদক
ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম
সব খবর

যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো মৌলিক পাটিগণিত শেখার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন নেদারল্যান্ডসের গবেষকরা। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গাণিতিক দক্ষতা বৃদ্ধিতে এই প্রযুক্তির কার্যকারিতা যাচাই করতে রাডবাউড বিশ্ববিদ্যালয়ের ছয়জন গবেষক ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত একটি বিস্তৃত গবেষণা পরিচালনা করেন। এই সময়ের মধ্যে মোট ৭ হাজার ৮৮৫ জন শিশুকে গবেষণার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে ৪ হাজার ৬০৩ জন বা ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে এআই-যুক্ত শিখন-প্রযুক্তির সহায়তা দেওয়া হয়। বাকি ৩ হাজার ২৮২ জন বা ৪১ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষা পদ্ধতিতে পাঠ গ্রহণ করে।

গবেষণায় কোনো আলাদা পাঠ্যবই ব্যবহার করা হয়নি, বরং শিশুরা নিয়মিত শ্রেণিকক্ষে ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অনুশীলন করেছে। এআই-যুক্ত প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি শিক্ষার্থীর দক্ষতা ও চর্চার গতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করে। শিক্ষার্থীরা সঠিকভাবে অনুশীলন শেষ করলে তাদের সামনে আরও জটিল বা কঠিন অঙ্ক তুলে ধরা হয়, আর ভুল করলে সহজতর অনুশীলন দেওয়া হয়। শিক্ষকরা ড্যাশবোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের রিয়েল-টাইম অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন।

ফলাফলে দেখা গেছে, প্রচলিত পদ্ধতির চেয়ে এআই-যুক্ত শিখন-প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিশুদের পাটিগণিতে উন্নতির প্রবণতা বেশি ছিল। বিশেষ করে আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ক্ষেত্রে এই প্রযুক্তি গণিত শেখার গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে, যা শিক্ষার বৈষম্য দূর করতে সহায়ক। এছাড়া বড় বিদ্যালয়গুলোতে যেখানে শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর দিকে সমান মনোযোগ দেওয়া কঠিন, সেখানেও এই প্রযুক্তি সমান অগ্রগতি অর্জনে সাহায্য করেছে।

গবেষকরা স্পষ্ট করেছেন যে, এআই কখনো শিক্ষকের বিকল্প হতে পারে না। বরং এটি শিক্ষকের জন্য একটি শক্তিশালী সহায়ক টুল হিসেবে কাজ করে। শিক্ষক শ্রেণিকক্ষের বাস্তব পরিস্থিতি ও শিক্ষার্থীর মানসিক অবস্থা বুঝতে পারেন, যা প্রযুক্তির পক্ষে সম্ভব নয়। তাই এই প্রযুক্তির সুফল পেতে শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। গত মাসে এলসিভিয়ারের ‘লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন’ জার্নালে প্রকাশিত এই গবেষণার উপসংহারে বলা হয়েছে, সঠিক ব্যবহারের মাধ্যমে এআই প্রাথমিক স্তরে গণিত শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য নিরসনে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে প্রমাণিত হতে পারে।