আইন ও আদালত

দীপু মনির প্রিজন ভ্যানের পেছনে দৌড়ানো তরুণ কারাগারে

প্রতিবেদক
ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য পুলিশ প্রশাসনে পদোন্নতি ও পোস্টিং নিয়ে চলছে রমরমা সিন্ডিকেট বাণিজ্য যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: কোন দিকে মোড় নিতে পারে বর্তমান পরিস্থিতি? তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান প্রতিহিংসায় নয়, ন্যায়বিচারে বিশ্বাসী বিএনপি: ড. মঈন খান ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ: ৩ প্রতারক আটক মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র মন্ত্রীর আগমন ঘিরে রাতারাতি বদলে গেল ওসমানী হাসপাতালের চিত্র গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা গ্লোরিয়া স্টেইনেমের জীবন: পথে পথে কাটানো এক অদম্য পথচলা
সব খবর

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী দীপু মনির প্রিজন ভ্যানের পেছনে দৌড়ানো তরুণ আল রাফি প্রত্যয়ের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ প্রদান করেন। এর আগে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম মফিজুর রহমান তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়ের এই মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার দুপুরে গুলশান থানার আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করেন এই তরুণ। সে সময় তিনি ও তার সহযোগীরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হন। এছাড়া, প্রাথমিক তদন্তে জানা গেছে যে তিনি এই মামলার ঘটনার পাশাপাশি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল ও মিটিংয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পাওয়া দীপু মনি তখন মসজিদ প্রাঙ্গণে ছিলেন এবং সে সময় প্রত্যয়কে তার প্রিজন ভ্যানের পেছনে দৌড়াতে দেখা গিয়েছিল। মামলার নথিপত্র অনুযায়ী, গত ৭ আগস্ট রাত পৌনে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটি গোপন সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করা এবং গুলশান থানা ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনার অভিযোগে ওই ঘটনায় মো. মেহেদী মাসুদ চৌধুরী, এস. এম. রেজওয়ান হাবিব আলিফ, মো. নান্নু মিয়া, মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবেই রাফি প্রত্যয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রত্যয়কে দীপু মনির প্রিজন ভ্যানের পেছনে দৌড়াতে দেখা যায়।মামলার বিবরণ থেকে জানা যায়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গেল ৭ অগাস্ট রাত পৌনে ৯ টার দিকে গুলশানের পুলিশ প্লাজার ৫ম তলার একটি রেস্তোরাঁয় একত্রিত হয়ে নির্বাচিত সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ গুলশান থানা ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে নাশকতা এবং ধ্বংসা

ইব্রাহিম হোসেন (৩৩)কে গ্রেপ্তার করা হয়।