অর্থনীতি

হিমাগারের অতিরিক্ত ভাড়া, আলু নিয়ে বিপাকে কৃষক

প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ সম্পন্ন সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর সাড়ে ৬ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭৯৬৩ শিশুর বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় বার্সেলোনাকে হারিয়ে পিএসজির ৪-২ গোলের জয় প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা প্রবাসী আয়ের সিংহভাগ ভোগে ব্যয়, বিনিয়োগে অনীহা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা ট্রাম্প প্রশাসনের কঠোর নীতি, বাতিল হলো ৩ লাখেরও বেশি ভিসা খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবে একাধিক কর্মসূচি আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে নবম স্থানে রাজধানী রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক রবীন্দ্রনাথকে শান্তিতে থাকতে দিন: রাষ্ট্রদ্রোহ মামলা ও জাতীয় সংগীত বিতর্ক জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা
সব খবর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আলু চাষি ও ব্যবসায়ীরা বীজ আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন। বাজারে আলুর দাম কম থাকায় হিমাগারের ভাড়া এবং উৎপাদন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনা অমান্য করে হিমাগার মালিকরা কৌশলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এই পরিস্থিতিতে চলতি মৌসুমে কয়েক কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, আলু উৎপাদন থেকে শুরু করে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর খরচ হয়েছে ২২ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ১৬ টাকায়। হিমাগারগুলোতে সংরক্ষিত বীজ আলুর অবস্থা আরও করুণ, যেখানে প্রতি কেজি বীজ আলু মাত্র ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

চাষিদের অভিযোগ, এই লোকসানের ওপর হিমাগারগুলোর অতিরিক্ত ভাড়া আদায় মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। সরকার প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ছয় টাকা নির্ধারণ করলেও হিমাগার কর্তৃপক্ষ তা মানছে না। তারা বস্তা প্রতি (৫৫-৬০ কেজি) ৪০০ থেকে ৪১০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে, যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহেল রানা নামের এক ভুক্তভোগী কৃষক। অভিযোগে তিনি উল্লেখ করেন, মুক্তা হিমাগারে বস্তা প্রতি ৩০০ টাকা চুক্তিতে তিনি ১৫০ বস্তা আলু সংরক্ষণ করেছিলেন। কিন্তু সম্প্রতি ৩৫ বস্তা আলু খালাস করতে গেলে হিমাগার কর্তৃপক্ষ জোরপূর্বক তার কাছ থেকে বস্তা প্রতি ৪১০ টাকা করে আদায় করে। এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। একই হিমাগারে আলু রাখা পুটিমারী ইউনিয়নের চাষি সানার আলী এবং ক্ষুদ্র চাষি আনারুল ইসলামও সমপরিমাণ অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা নিশ্চিত করেছেন। আলু ব্যবসায়ী আনোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, গত তিন বছর ধরে লোকসান গুনছেন এবং এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হচ্ছে।

এ বিষয়ে মুক্তা হিমাগারের ম্যানেজার হামিদুল ইসলাম বলেন, ‘মালিকপক্ষ যেভাবে নির্দেশনা দিয়েছে, আমরা সেভাবেই কাজ করছি।’

কিশোরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা লোকমান আলম হিমাগারে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বলেন, ‘বিষয়টি মূলত কৃষি বিপণন অধিদপ্তর দেখে থাকে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’ কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।