শিক্ষা

ঢাবি ক্যাম্পাসে গণরুম-গেস্টরুম নিপীড়নের স্মরণে ‘আর্তনাদ’ ভাস্কর্য উদ্বোধন

প্রতিবেদক
মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা মশার লার্ভা নিয়ন্ত্রণে দেশি ৩ মাছ গাপ্পির চেয়ে কার্যকর: গবেষণা নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু নাটোরে ছয় দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু: দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন বিমানবাহিনীর কর্মকর্তা মৃত্যু: দীপের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ৪৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল দিনাজপুর বোর্ডে এইচএসসিতে ৪৯টি কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীকে ফের পরীক্ষার সুযোগ এইচএসসিতে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীকে ফের পরীক্ষার সুযোগ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল রাজশাহী ক্যাডেট কলেজ এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল রাজশাহী ক্যাডেট কলেজ নভেম্বরের দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নভেম্বরের দুই প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা
সব খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে প্রচলিত রাজনৈতিক গণরুম ও গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নিপীড়নের অন্ধকার অধ্যায় স্মরণে রাখার লক্ষ্যে ‘আর্তনাদ-নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এটি স্থাপন করা হয়। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর দিনেই স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহর সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ বিভিন্ন হল সংসদের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডাকসুর উদ্যোগে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি গণরুম-গেস্টরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর পরিচালিত রাজনৈতিক নিয়ন্ত্রণ, ভীতি প্রদর্শন এবং নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। স্থপতি নাজমুল ও তার দল এর নকশা করেছেন। স্মৃতিস্তম্ভটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং নামকরণ করেছিলেন এজিএস মহিউদ্দিন খান। পুরো নির্মাণ ও বাস্তবায়নের তত্ত্বাবধানে ছিলেন ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার। এছাড়া ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করেছেন। স্মৃতিস্তম্ভটিতে খোদাই করা হয়েছে, ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে আজ সেই কণ্ঠই প্রতিধ্বনিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজের মত প্রকাশের অপরাধে তার সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সন্তানের এমন মৃত্যু একজন বাবার পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা গণরুম-গেস্টরুমের অপসংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হতো। এর ফলে অসংখ্য শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেকের জীবনও অকালে ঝরে গেছে। শিক্ষার্থীদের সেই ভয় ও আর্তনাদকে স্মরণে রাখতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেবে।