রাজনীতি

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন: আসিফ নজরুল

প্রতিবেদক
সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত সৌদিতে ওমরাহ যাত্রায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি পদত্যাগ করছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন, নতুন প্রেসিডেন্টের খোঁজে বিএনপি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আজ বা কাল, স্পিকার দেশে ফিরছেন আগেই নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা অপূর্ব জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় জাতীয় থ্রোবল চ্যাম্পিয়নশিপে জেল ও আনসারের শিরোপা জয় এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল এক মিনিটে বিশ্বের সব দেশের নাম বলে তাক লাগালেন ইসমাইল থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা থার্ড টার্মিনালে ৩২০০ কোটি টাকার অনিয়ম, চারা গাছ কিনতেও লাখ টাকা মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ: আইইএ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির শেখ হাসিনার জন্য ফাঁসির রশি নিয়ে প্রস্তুত যুব সমাজ: জামায়াত আমির
সব খবর

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পর, তার উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল তার স্ট্যাটাসে উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ গ্রহণ করেছে। সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। তিনি প্রশ্ন রাখেন, যদি শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে থাকেন, তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন কেন? তিনি বলেন, শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের কাঠগড়ায় আপনার অনেক প্রশ্নের উত্তর দেওয়ার বাকি আছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষ হত্যার দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার-বহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর এবং ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগগুলোর বিষয়ে শেখ হাসিনাকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে ভোটাধিকার হরণ এবং বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত করার অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইতিহাসও এসব প্রশ্নের উত্তর খুঁজবে এবং আদালতও তা শুনতে চাইবে।

সাবেক আইন উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তার সরকারের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে, যারা আজও নানা মামলার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তাই যদি সত্যিই ফেরার সিদ্ধান্ত থাকে, তবে আর বিলম্ব না করে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায়, বারবার এমন ঘোষণা দিয়ে সাধারণ কর্মীদের বিভ্রান্ত বা ঝুঁকির মধ্যে না ফেলার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেন এবং নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে ফেরার আহ্বান জানান।