অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে নতুন রেকর্ড, দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা হিসেবে ‘বাংলা কিউআর’-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ‘এক দেশ, এক কিউআর’ নীতি চালুর মাত্র দেড় মাসের মধ্যেই এই মাধ্যমে দৈনিক লেনদেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, আর আর্থিক লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় তিনগুণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের শুরুর দিকে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন সম্পন্ন হতো, যার আর্থিক মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা। গত সপ্তাহে এই দৈনিক গড় লেনদেন বেড়ে ৩ লাখ ৩ হাজারে উন্নীত হয়েছে এবং লেনদেনের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি ৩৮ লাখ টাকায়।

গত ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক ‘বাংলা কিউআর’ ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করে। এই নির্দেশনার পর থেকেই ব্যবস্থাটির ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। একই সঙ্গে বাংলা কিউআর ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যাও বেড়েছে; জুলাইয়ের শুরুতে যেখানে ১৬ লাখ মার্চেন্ট যুক্ত ছিল, বর্তমানে তা প্রায় ৩০ লাখে পৌঁছেছে।

বর্তমানে মূলত কেনাকাটার ক্ষেত্রে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই কিউআর কোডের ব্যবহার বাড়ছে। তবে বাংলাদেশ ব্যাংক এখন ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। নতুন এই ব্যবস্থায় প্রতিটি ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব থেকে সহজেই অন্য হিসাবে টাকা পাঠানো যাবে। এর ফলে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস থেকে এমএফএস এবং ব্যাংক থেকে এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর আরও সহজতর হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, ক্যাশলেস লেনদেনকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে এই লেনদেন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।