হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি একজন চোরাকারবারি ছিলেন। তিনি চিমটিবিল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফের গুলির মুখে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। এদিকে, এই ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
















