রাজনীতি

রাষ্ট্রপতি পদে বিএনপির তিন সিনিয়র নেতার নাম নিয়ে জোর আলোচনা

প্রতিবেদক
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র দায়িত্ব ছাড়লেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন দায়িত্ব ছাড়লেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব নেবেন স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব নেবেন স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছাতে চায় জামায়াত: সেলিম উদ্দিন জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছাতে চায় জামায়াত: সেলিম উদ্দিন কারফিউ ও চিরুনি অভিযানের মধ্যেই ২৪ জুলাই কিছুটা স্বাভাবিক দেশ কারফিউ ও চিরুনি অভিযানের মধ্যেই ২৪ জুলাই কিছুটা স্বাভাবিক দেশ প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসছেন আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসছেন আন্দোলনকারীরা রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো তথ্য নেই, জানালেন স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কোনো তথ্য নেই, জানালেন স্পিকার হাফিজ উদ্দিন কে পদত্যাগ করলো জানি না, জানালেন স্পিকার হাফিজ উদ্দিন কে পদত্যাগ করলো জানি না, জানালেন স্পিকার হাফিজ উদ্দিন
সব খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। দায়িত্বশীল একাধিক সূত্রের দাবি, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আগামী এক-দুই দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সিনিয়র তিন নেতার নাম বিভিন্ন মহলে জোরেশোরে আলোচিত হচ্ছে।

রাজনৈতিক সূত্রগুলোর তথ্যমতে, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খানের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে শোনা যাচ্ছে। এ ছাড়া সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনরত এক সিনিয়র সচিবের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন নীতিনির্ধারকরা। এ কারণে রাষ্ট্রপতির শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে সরকার ও বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের ধারণা, নতুন রাষ্ট্রপতি নিয়োগ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

দলীয় সূত্রগুলোর মতে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা প্রায় ৪০ শতাংশ। অন্যদিকে, দলের বাইরের গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে এই সাংবিধানিক পদে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। তবে দলের একাধিক নেতা মনে করছেন, রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অভিজ্ঞ কাউকে দায়িত্ব দেওয়া উচিত। সরকারের একটি দায়িত্বশীল সূত্রের ভাষ্যমতে, বর্তমানে যেসব নাম আলোচনায় আসছে তা মূলত অনুমাননির্ভর। ওই সূত্রের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু জানেন না।

বিএনপির নীতিনির্ধারকদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক চাপ মোকাবিলা, সরকার ও বিরোধী দলের সঙ্গে সাংবিধানিক ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনায় রেখেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। বিভিন্ন সময়ে তিনি দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন এবং সর্বশেষ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।