রাজনীতি

ক্লিন ইমেজের নেতৃত্ব খুঁজছে বিএনপি, পুনর্গঠন প্রক্রিয়ায় বিলম্ব

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় আসার পরপরই জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের মতো বিএনপির গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। বর্তমানে এই চার সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। বিশেষ করে যুবদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে একজন ব্যতীত বাকি সবাই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় হাইকমান্ড এখন নতুন নেতৃত্ব দিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্রদলের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। শীর্ষ নেতাদের ডেকে বিএনপি প্রধান নতুন কমিটি দেয়ার বার্তা দিয়েছিলেন। এরপর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ফেসবুকে পোস্ট দিয়ে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও গত তিন মাসে নতুন কমিটি গঠিত হয়নি। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তবে এসব সংগঠনের কমিটি গঠনে নানা হিসাব-নিকাশ কাজ করছে। মূলত ক্লিন ইমেজের নেতৃত্ব আনার সিদ্ধান্তের কারণেই এই বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিএনপি ও সংশ্লিষ্ট চার সংগঠনের একাধিক নেতার মতে, গত ৫ই আগস্টের পর থেকে সারা দেশে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলের যেসব অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এসব অভিযোগে ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। নতুন কমিটিতে তরুণ, মেধাবী এবং যারা রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে। সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতেই হাইকমান্ড সময় নিচ্ছেন।

দলের সপ্তম জাতীয় কাউন্সিল নিয়েও চলছে নানা জল্পনা। চলতি বছরের ডিসেম্বরে কাউন্সিল হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বছর তা হচ্ছে না। তবে আগামী বছরের জানুয়ারিতে কাউন্সিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের স্থায়ী কমিটির বৈঠকে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত হলেও কাউন্সিলের তারিখ এখনো নির্ধারিত হয়নি। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তারিখ ঠিক না হলেও খুব শিগগিরই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এবারের কাউন্সিলে তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়ার প্রচলিত ধারা থেকে দলকে বের করে আনবে।