বাংলাদেশ

নীলফামারীতে বেলতলী ব্রিজের সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রতিবেদক
মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার
সব খবর

টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র চাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর এলাকার বেলতলী ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যার ফলে স্থানীয় প্রায় পাঁচ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

উপজেলা প্রকৌশল দপ্তরের তথ্যানুযায়ী, ২০১৪ সালে চাড়ালকাটা নদীর ওপর প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের পর থেকেই প্রতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে সেতুর দক্ষিণ দিকের সংযোগ সড়কটিতে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দা আবু তালেব ও সহিদার রহমান জানান, নদীর পানির চাপে এবারও একই স্থানে মাটি ধসে পড়ায় এপারের সঙ্গে ওপারের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা দ্রুত সংস্কারের পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু জানান, প্রতি বছরই একই স্থানে ধসের ঘটনা ঘটে, তাই জনদুর্ভোগ কমাতে এই সংযোগ সড়কটির স্থায়ী সমাধান প্রয়োজন। এদিকে উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধসে যাওয়া অংশটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি কর্তৃপক্ষকে এই ধস দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের বাসিন্দা আবু তালেব ও সহিদার রহমান জানান, নদীর পানি বৃদ্ধি ও পানির চাপে সেতুর দক্ষিণ দিকের সড়কের মাটি ধসে পড়েছে। সকাল হতে এপারের সঙ্গে ওপারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ৫ হাজার লোক চরম ভোগান্তিতে পড়েছে। সংস্কার করে ঠিক করা হলেও এর স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।