বিনোদন

নতুন গ্র্যামি নীতির প্রতিবাদে বয়কটের ঘোষণা দিল বিটিএস

প্রতিবেদক
স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি
সব খবর

বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৭ সালে অনুষ্ঠিতব্য ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ব্যান্ডের সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জংকুক—গ্র্যামির বিবেচনার জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৯ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ডটি।

বিটিএসের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো গ্র্যামি অ্যাওয়ার্ডসের আয়োজক প্রতিষ্ঠান দ্য রেকর্ডিং একাডেমির নতুন নীতি। সম্প্রতি তারা ২০২৭ সাল থেকে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ নামে একটি নতুন বিভাগ চালুর কথা জানিয়েছে। এই বিভাগে কে-পপ, জে-পপ ও সি-পপসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের সংগীত অন্তর্ভুক্ত হবে। যদিও অনেকে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু সমালোচকদের একাংশের মতে, এই পৃথক বিভাগ এশীয় শিল্পীদের মূল প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি প্রয়াস।

যৌথ বিবৃতিতে বিটিএস জানায়, তারা এ বছর কোনো গান জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের বিশ্বাস, সংগীতকে কখনোই অঞ্চল বা ভাষার ভিত্তিতে ভাগ করা উচিত নয়। তাদের মতে, একটি গান তার নিজস্ব গুণের মাধ্যমেই শ্রোতাদের কাছে পৌঁছাবে এবং ভালোবাসা অর্জন করবে।

উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে বিটিএসের সাত সদস্যই রেকর্ডিং একাডেমির ভোটিং সদস্য হিসেবে যুক্ত আছেন। অতীতে একাধিকবার মনোনয়ন পেলেও তারা এখনো কোনো গ্র্যামি পুরস্কার জিততে পারেনি। চলতি বছরের মার্চে প্রকাশিত তাদের নতুন অ্যালবাম ‘আরিরাং’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মার্কিন বিলবোর্ড চার্টের শীর্ষস্থান দখল করে। এর ফলে ২০২৭ সালের গ্র্যামিতে তাদের প্রথম ট্রফি জয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তবুও নতুন নীতির প্রতিবাদে সম্ভাব্য পুরস্কারের দৌড় থেকে সরে আসার এই সিদ্ধান্তকে সংগীতে সমতা ও অন্তর্ভুক্তির প্রশ্নে একটি প্রতীকী অবস্থান হিসেবে দেখছেন অনেকে।