ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ২৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ প্রদান করেন।
এর আগে সকালে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে একজন বাদী হয়ে এই মামলার আবেদন করেছিলেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ ও রেকর্ড করার পর আদেশ অপেক্ষমাণ রেখেছিলেন। পরবর্তীতে বিকেলে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন। বাদীপক্ষের আইনজীবী একে এম শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় আরও রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মো. হাসনাত আব্দুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, নুরনবী (অব. কর্নেল), তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদ।
মামলার আরজিতে অভিযোগ করা হয়েছিল যে, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ১ থেকে ৯ নম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ এবং সহযোগিতায় ১০ থেকে ২৭ নম্বর আসামিরা এবং অজ্ঞাতনামা তিন থেকে পাঁচ হাজার মানুষ লাঠিসোটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আক্রমণ চালায়। অভিযোগে দাবি করা হয়, ১১ নম্বর আসামি হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে বলেছিলেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এরপর রাত ৯টার দিকে মিছিল নিয়ে এসে উক্ত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহার করা হয়। সেই সময় হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে আরও একটি পোস্টে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ লিখেছিলেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
আরজিতে বলা হয়েছে, ১-৯ নং আসামীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক ব্যক্তি ও কর্মকর্তা ছিল এবং ১০-২৭ নং আসামীগণ দেশের আইন-কানুন কোন কিছুর প্রতি তাহারা তোয়াক্কা করেন না অর্থ্যাৎ আইনের প্রতি অশ্রদ্ধাশীল। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারী ১-৯ নং আসামীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে বা উস্কানীতে এবং সার্বিক সহযোগীতায়
আরজিতে আরও বলা হয়েছে, অত্র মামলার ১১ নং আসামি হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোষ্টে বলেন, ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ রাত ৯ টায় মিছিল নিয়ে হোল্ডিং নং- ৪, রোড নং- ১১, প্রকাশ ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর বাড়ি, থানা- ধানমন্ডি, ঢাকা এ অবস্থিত বাড়িতে হামলা, অগ্নিসংযোগ বা বিস্ফোরক দ্রব্য দ্বারা উক্ত ভবনটি ধ্

















