আইন ও আদালত

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

প্রতিবেদক
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা আজিমপুর সরকারি কলোনিতে ভাড়াটে উচ্ছেদের তোড়জোড়, বিপাকে ছাত্রীরা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ইরান যুদ্ধের উত্তাপে ফুলেফেঁপে উঠছে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের পোশাক শ্রমিকদের অবরোধ ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের পোশাক শ্রমিকদের অবরোধ এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার শিক্ষার্থী রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু: স্বামী ও স্বজনদের পাল্টাপাল্টি অভিযোগ রাঙ্গাবালীতে গৃহবধূর মৃত্যু: স্বামী ও স্বজনদের পাল্টাপাল্টি অভিযোগ এইচএসসিতে অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার, দুই বছরেই কমেছে পাসের হার এইচএসসিতে অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার, দুই বছরেই কমেছে পাসের হার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বাবা মামলা করলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বাবা মামলা করলেন এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি কমেছে প্রায় ২৯ হাজার এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি কমেছে প্রায় ২৯ হাজার
সব খবর

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির ষড়যন্ত্র করার দায়ে দুই চীনা নাগরিককে ৩০ মাস করে কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ৪০ বছর বয়সী লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। শুক্রবার মার্কিন বিচার বিভাগের (ডিওজে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। কারাভোগ সম্পন্ন হওয়ার পর তাদের আরও তিন বছর কঠোর নজরদারির আওতায় থাকতে হবে।

আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগে থেকেই এই ব্যক্তিরা চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন। মার্কিন জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের বিনিময়ে সামরিক সদস্যদের অর্থ প্রদানের পরিকল্পনা ছিল তাদের। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের মে মাসে তারা গোপনে অর্থ লেনদেনের মাধ্যমে ১০ হাজার ডলার পৌঁছে দেন, যা গোয়েন্দা পরিভাষায় ‘ডেড ড্রপ’ নামে পরিচিত। পরবর্তীতে একই পদ্ধতিতে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন তারা।

তদন্তে বেরিয়ে এসেছে যে, চেন মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্য এবং সম্ভাব্য গোয়েন্দা লক্ষ্যবস্তু হিসেবে সামরিক কর্মকর্তাদের বিস্তারিত পরিচিতি সংগ্রহ করেছিলেন। এছাড়া তারা একটি নৌঘাঁটি, সামরিক প্রশিক্ষণার্থী এবং কর্মরত নৌসেনাদের ছবিও সংগ্রহ করেছিলেন। ২০২৫ সালের জুনে গ্রেপ্তার হওয়ার পর তারা বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার তথ্য মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানোর অভিযোগে দুটি মামলায় নিজেদের দোষ স্বীকার করেন।