অপরাধ

চুয়াডাঙ্গায় পরিবহন ধর্মঘট: সব রুটে বাস চলাচল বন্ধ

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

ইজিবাইক শ্রমিকদের হাতে বাস ও মিনিবাস শ্রমিকদের লাঞ্ছিত হওয়া এবং বাস আটকে রাখার ঘটনার জেরে চুয়াডাঙ্গা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতি এই আকস্মিক ধর্মঘটের ডাক দেয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। মূলত শুক্রবার সন্ধ্যায় সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় এলাকায়। সেখানে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালক নিয়ম ভেঙে শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দেন। অভিযোগ রয়েছে, এর জের ধরে ওই চালক ও তার সহযোগীরা আলুকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে একটি বাস আটকে দেন। তারা বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করেন এবং তাদের জিম্মি করে রাখেন। পরবর্তীতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের উদ্ধার করে।

এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে শ্রমিকরা দৌলতদিয়াড় এলাকায় সড়ক অবরোধ করেছিলেন। যদিও পুলিশ সুপারের মধ্যস্থতায় প্রশাসন বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়েছিল। তবে নিরাপত্তার অভাব এবং হামলার বিচার না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার থেকেই চুয়াডাঙ্গা-মেহেরপুর ও হাটবোয়ালিয়াসহ জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

শনিবার থেকে এই ধর্মঘটের পরিধি বাড়িয়ে চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রুটেও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প যানবাহনে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন, যেখানে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধ এবং শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।