অর্থনীতি

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদক
সরকারের সাফল্য অস্বীকার করা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ: নাছির সরকারের সাফল্য অস্বীকার করা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ: নাছির ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় ক্যানসারের কাছে হেরে না ফেরার দেশে তরুণ ক্রিকেটার হৃদয় চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি চাঁদাবাজি দমনে নতুন আইন আনছে পুলিশ, জানালেন আইজিপি জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু চাঁদাবাজির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ চাঁদাবাজির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা পাবনায় চিকিৎসা-বর্জ্য অব্যবস্থাপনায় চিকিৎসা কেন্দ্রকে জরিমানা জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জামিয়া মিল্লিয়ায় বিক্ষোভ ও সংঘর্ষ: ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সব খবর

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমুখী চাপের পেছনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরটিও বড় ভূমিকা রেখেছে। বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৭২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪৩ ডলার বা ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভোর মতে, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের বিষয়ে ইরানের কঠোর অবস্থানের কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার দায়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী অঞ্চলে মার্কিন সেনাদের ওপর একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে থাকা জাহাজ ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে।

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার বিষয়ে ওমানের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় উপসাগরীয় বাণিজ্য অচলাবস্থা কাটেনি। যদিও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল বেড়েছে, তবে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম স্বল্পমেয়াদে ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। কূটনৈতিক আলোচনা চললেও হরমুজ প্রণালির অবরোধ পুরোপুরি না কাটলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে। এছাড়া ওপেক প্লাস জোট অক্টোবর থেকে টানা তিন মাস তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখতে পারে বলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।