অপরাধ

দশমিনায় ১২ পিস ইয়াবাসহ চারজন আটক

প্রতিবেদক
সব খবর

পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গোপালদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দশমিনা-পটুয়াখালী সড়কের পাশে জলিল মোল্লার রাইস মিলের সামনে মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। অভিযানে চারজনকে আটক করার পর তাদের তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে মূসা সরদারের কাছ থেকে ৪ পিস, জলিল মোল্লার কাছ থেকে ৩ পিস, মো. তামিম মুন্সির কাছ থেকে ৩ পিস এবং মো. সহিদুল ইসলামের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোহরব সরদারের ছেলে মূসা সরদার (১৯), বুর্জুক আলী মোল্লার ছেলে জলিল মোল্লা (৪৩), আবুল বাশার মুন্সির ছেলে মো. তামিম মুন্সি (২৬) এবং মো. আলী হোসেনের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সব খবর