স্বাস্থ্য

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৭৩ জন

প্রতিবেদক
সব খবর

ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন। রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তি একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে ১৯ জন নারী এবং ১৫ জন পুরুষ।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১০ হাজার ৪৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪৪০ জন।

সব খবর