রাজনীতি

দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে বিএনপি হাইকমান্ড

প্রতিবেদক
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা দ্য সিলভা ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে টোকিও গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডলার আয়ে ব্যবসায়ীদের ১৫% নিজেদের কাছে রাখার সুযোগ ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
সব খবর

বিএনপির তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছেন দলের হাইকমান্ড। সরকার গঠনের পর থেকে দলীয় পরিচয় ও প্রভাব ব্যবহার করে দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার এবং হামলা-ভাঙচুরের মতো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় এবং হাইকমান্ড বিব্রতকর পরিস্থিতিতে পড়ায় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গত রোববার সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজ ও দখলদারদের বিএনপিতে কোনো জায়গা নেই এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অপরাধে জড়িতদের প্রশ্রয় না দিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে।

তবে কেন্দ্রীয় নেতৃত্বের বার্তার পরও দেশের বিভিন্ন স্থানে অভিযোগ অব্যাহত রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর মতে, শুধু বহিষ্কার করে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়, বরং রাজনীতিতে অর্থের অপব্যবহার ও অসৎ চর্চা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কিত ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গত ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে। সাময়িক বহিষ্কৃতরা হলেন রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদলকর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যান্য ঘটনার মধ্যে গত ৮ অক্টোবর রাজবাড়ীর পাংশায় মাছের প্রকল্পে বিষ প্রয়োগ ও লুটপাটের অভিযোগে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ অক্টোবর মুন্সীগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব হাসান অপুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি ও পুলিশ কর্মকর্তার সঙ্গে উগ্র আচরণের অভিযোগে জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গত ৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদাবাজির অভিযোগে পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে বহিষ্কার করা হয়। গত ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্যসচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সলকে পদ্মা অয়েল ডিপোর কর্মীদের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এবং গত ২১ জুন চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক ও বহিষ্কার করা হয়েছিল।

বিএনপি সূত্র জানিয়েছে, তৃণমূলে শৃঙ্খলা ফেরাতে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। যারা নিজেদের স্বার্থ হাসিল করে সরকারকে বিব্রত করবে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।