বাংলাদেশ

বাংলাদেশি পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল ব্যতীত’, যুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থানের জলছাপ

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

বাংলাদেশি ই-পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি ফিরিয়ে এনেছে সরকার। একই সঙ্গে ই-পাসপোর্টের বুকলেটের জলছাপেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন-৪ শাখা থেকে গত রোববার (১৯ জুলাই) জারি করা এক সরকারি আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন নকশায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর স্মারক হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রংপুরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের ছবি। এছাড়া নতুন জলছাপে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য তুলে ধরা বিভিন্ন নিদর্শনের মধ্যে রয়েছে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, দোয়েল, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ষাটগম্বুজ মসজিদ, কান্তজিউ মন্দির, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, ইলিশ, কাঁঠাল, পাট, চা-বাগান, বায়তুল মোকাররম এবং হলি রোজারি চার্চ।

পরিবর্তিত এই নতুন নকশা থেকে আগের নকশার বেশ কিছু জলছাপ বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই নতুন সরকারি আদেশের মাধ্যমে শব্দবন্ধটি আবারও যুক্ত করা হয়েছে।