রাজনীতি

অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাকশিল্প হবে মূল সহযাত্রী: মির্জা ফখরুল

প্রতিবেদক
লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে
সব খবর

দেশের অর্থনীতি বর্তমানে নানামুখী সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হলেও তা অচিরেই ঘুরে দাঁড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (বিএজিএমএ) বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো পোশাকশিল্প। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু করা এই খাতটি আজ জাতীয় অর্থনীতির অন্যতম শক্তিশালী চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম। তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ বিভিন্ন কারণে অর্থনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা বেশ কঠিন কাজ হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে হাঁটতে পারে। পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং বেসরকারি খাতের বিকাশে সরকার উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

পোশাকশিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা পোশাকশিল্পের সম্ভাবনা, বিভিন্ন চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।