রাজনীতি

নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রী করার দাবি এলাকাবাসীর

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন এই সাংসদ দায়িত্ব নেওয়ার পর থেকেই রায়পুরার সামগ্রিক চিত্র পাল্টে যেতে শুরু করেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জাতীয় সংসদে সমবন্টন নীতি চালু, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধ, মাদক নির্মূল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে চরাঞ্চলের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। রায়পুরাসহ জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংসদে ধারাবাহিকভাবে তুলে ধরায় তিনি দেশবাসীর নজর কেড়েছেন। এছাড়া সাবেক এই ছাত্রনেতা তার আদর্শ ও সততার জন্য বিভিন্ন মহলে সংবর্ধিত হচ্ছেন।

হাইকমান্ডের নির্দেশে গত ১৭ বছর ধরে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে নেতাকর্মীদের সহায়তা করে আসা এই নেতা এমপি হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। রায়পুরার চরাঞ্চলের শতবছরের সংঘাত নিরসন, বাজেট বরাদ্দ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা তাকে ‘শান্তির দূত’ হিসেবে পরিচিতি দিয়েছে। তার নিরপেক্ষ অবস্থানের কারণে অনেক পরিবার নিজ বাড়িতে ফিরে স্বাভাবিক জীবনযাপন করছেন। এছাড়া তিনি পুলিশ প্রশাসনকে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিয়েছেন।

শিক্ষা বিস্তারে প্রতিশ্রুতি অনুযায়ী তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নে কাজ করেছেন। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য তার দুয়ার সবসময় খোলা থাকে। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, যদি প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভায় কোনো দায়িত্ব অর্পণ করেন, তবে নিজের মেধা, অভিজ্ঞতা ও সততা দিয়ে রায়পুরাসহ সমগ্র বাংলাদেশের মানুষের আস্থার প্রতিদান দিতে তিনি প্রস্তুত। একজন প্রকৌশলী হিসেবে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক ও স্মার্ট বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে তিনি তার কারিগরি দক্ষতা প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন।