অপরাধ

আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডমের বিশাল কারখানা

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের আড়ালে গড়ে ওঠা নকল কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে চালানো এই অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির বাইরে ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামের একটি পত্রিকার সাইনবোর্ড এবং সামাজিক সংগঠনের পরিচয় ব্যবহার করা হচ্ছিল। তবে ভেতরে তল্লাশি চালিয়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করার প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে।

ম্যাজিস্ট্রেট আরও বলেন, জব্দ করা অধিকাংশ পণ্যই পাশের দেশ থেকে অবৈধ পথে আনা হয়েছে, যা সরকার থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত করছে। এছাড়া এই পণ্যগুলোর গুণগত মান যাচাইয়ের কোনো সুযোগ না থাকায় সাধারণ ভোক্তারা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা ও ভবনটি সিলগালা করা হয়েছিল। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ সেই শর্ত ভঙ্গ করে গোপনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ নকল কনডম ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হলেও অভিযানের সময় প্রতিষ্ঠানের মালিক ও মূল অভিযুক্ত শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বর্তমানে তারসহ জড়িত অন্যান্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।