বিশ্ব

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ১০ বছর বাড়াল ফিনল্যান্ড

প্রতিবেদক
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন মন্ত্রিসভায় সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন মন্ত্রিসভায় আগস্টের ৩০ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২.৮৩ বিলিয়ন ডলার আগস্টের ৩০ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২.৮৩ বিলিয়ন ডলার গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল ও বিএনপি নেতা কারাগারে বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল ও বিএনপি নেতা কারাগারে বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩ বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩ সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের
সব খবর

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বিদ্যমান সমঝোতা স্মারকের মেয়াদ আরও এক দশকের জন্য বৃদ্ধি করেছে ফিনল্যান্ড। নতুন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা, গবেষণা, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। গাজায় চলমান যুদ্ধের কারণে ফিনল্যান্ডে ব্যাপক সমালোচনা থাকলেও ২০২৪ সালের শুরুর দিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্তি হ্যাকানেন এই মেয়াদ বাড়ানোর অনুমোদন দেন। ২০৩৪ সাল পর্যন্ত কার্যকর থাকা এই চুক্তিটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওয়াইএলই-তে প্রকাশের আগ পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি।

ফিনল্যান্ড ও ইসরাইলের মধ্যকার এই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয়েছিল ২০১৩ সালে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে ২০২৪ সালের শুরুতে হেলসিঙ্কি পক্ষটি নবায়নের প্রস্তাব দেয়। আগের চুক্তিগুলো পাঁচ বছরের মেয়াদে হলেও এবার ফিনল্যান্ড ১০ বছরের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়, যাতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আমির বারাম সম্মতি জানান। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াইএলই-কে পাঠানো চিঠিতে এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং পারস্পরিক কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেছে।

বর্তমানে ফিনল্যান্ডে বেশ কয়েকটি বড় ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে এবং স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের উল্লেখযোগ্য অংশীদারিত্ব রয়েছে। ডিফেন্স অ্যান্ড টেকের তথ্য অনুযায়ী, কয়েক বছর আগেও ইসরাইলি প্রতিরক্ষা শিল্প থেকে ফিনল্যান্ডের কেনাকাটা ছিল মাত্র কয়েক মিলিয়ন ডলারের, যা এখন বছরে কয়েকশ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ৩১৬ মিলিয়ন ইউরোতে কেনা ‘ডেভিড’স স্লিং’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ২০২২ সালে ২১৩ মিলিয়ন ইউরোতে কেনা ‘স্পাইক’ অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং ২০১৮ সালে ১৬২ মিলিয়ন ইউরোতে কেনা নৌবাহিনীর ‘গ্যাব্রিয়েল’ অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য। বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ২০টি প্রতিরক্ষা প্রকল্প চলমান রয়েছে।

সমঝোতা স্মারকের এই মেয়াদ বাড়ানোর বিষয়টি ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল জানে ইয়াকোলার ইসরাইল সফরের সময় চূড়ান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ৩ থেকে ৬ আগস্ট তিনি ইসরাইল সফর করেন। ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে তিনি ও তার ইসরাইলি সমকক্ষরা পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।