বিশ্ব

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু, ট্রাম্পের আবাসন থেকে কাছেই

প্রতিবেদক
বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর জানুয়ারি এলেই ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধির আতঙ্ক জানুয়ারি এলেই ঢাকায় বাড়িভাড়া বৃদ্ধির আতঙ্ক রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় রিয়াল মাদ্রিদের রেসিং স্যান্টান্ডারের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় রিয়াল মাদ্রিদের প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর হেরোইন সেবন, তুরাগে যেভাবে মৃত্যু তাহসিফের প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর হেরোইন সেবন, তুরাগে যেভাবে মৃত্যু তাহসিফের এইচএসসি পরীক্ষায় শহর ও গ্রামের ফলে বড় বৈষম্য এইচএসসি পরীক্ষায় শহর ও গ্রামের ফলে বড় বৈষম্য
সব খবর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর অদূরে একটি আবাসিক এলাকায় বিজনেস জেট বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি নিশ্চিত করেছেন যে, বিমানটিতে থাকা ৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে, যা মার-এ-লাগো থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি আকাশ থেকে প্রায় খাড়াভাবে নিচে নেমে এসে আবাসিক এলাকার একটি সড়কে আছড়ে পড়ছে এবং বিকট বিস্ফোরণে আগুনের গোলা তৈরি হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও বিমানটির গতিপথ বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে এটি প্রতি সেকেন্ডে কয়েক শ ফুট গতিতে নিচে নামছিল।

দুর্ঘটনার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ সম্মেলনে জানান, ভিডিওটি অত্যন্ত ভয়াবহ এবং এতে এলাকাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল সড়কের পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে। দুর্ঘটনার জেরে পাশের একটি ট্রেলার পার্কের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া পানির লাইনের মতো স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষতি হওয়ায় সড়কটি পুনরায় চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি এই দুর্ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডকে (এনটিএসবি) সহায়তার জন্য এফএএ একটি দল পাঠাচ্ছে। পাম বিচ কাউন্টি ফায়ার রেসকিউ এটিকে ‘বহু মানুষের হতাহতের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ানে করে ওই এলাকা ত্যাগ করেছিলেন।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৭: ৪৩আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭: ৪৭

দুর্ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায়। মার-এ-লাগো থেকে এলাকাটি প্রায় ১৪ কিলোমিটার দূরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট) বিমানটি বিধ্বস্ত হয়।