আইন ও আদালত

তুহিন হত্যা মামলায় ফের জামিন পেলেন সাবেক মেয়র আইভী

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন লাভ করেন। জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি পাহারায় সাবেক এই মেয়রকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থক, বিপুলসংখ্যক আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন, ‘জয় বাংলা দাবিয়ে রাখা যাবে না।’

শুনানি চলাকালে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আলোচিত এই হত্যা মামলায় পুলিশ ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। তদন্তে বিস্ফোরকের কোনো আলামত কিংবা আইভীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। আইনজীবী আরও উল্লেখ করেন, আদালতের নোটিশ প্রদান সত্ত্বেও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি। এই প্রেক্ষাপটে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ এবং পুনরায় জামিনের আবেদন জানান তারা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জামিনের বিরোধিতা করে নারাজি আবেদন করার কথা জানান। তবে কোন আইনি বিধানের আওতায় তিনি নারাজি আবেদন করবেন, তা নিয়ে আইভীর আইনজীবীরা প্রশ্ন তোলেন। সবশেষে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আইভীর জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ব্র্যাক ব্যাংকের সামনে রিকশাচালক তুহিন নিহত হন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি এবং জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়। জানা গেছে, হাইকোর্ট থেকে আইভী তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন পেয়েছেন।