রাজনীতি

পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেসব সুবিধা পাবেন

প্রতিবেদক
ভৈরবে সাইকেলের চাকা পায়ে লাগার জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা ভৈরবে সাইকেলের চাকা পায়ে লাগার জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের নিট পরীক্ষা নিয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী নিট পরীক্ষা নিয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের বৃদ্ধির আশঙ্কায় বিশ্লেষকরা বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের বৃদ্ধির আশঙ্কায় বিশ্লেষকরা মুন্সীগঞ্জে ১১০ বোতল মাদক ও ৩২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে ১১০ বোতল মাদক ও ৩২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১ শিল্পকলা একাডেমিতে ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ শিল্পকলা একাডেমিতে ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
সব খবর

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। তবে পদত্যাগ করলেও রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন অনুযায়ী তিনি বেশ কিছু সরকারি সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

আইনের বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করলে বা মেয়াদ শেষে অবসরে গেলে, তিনি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসর ভাতা পাবেন। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা হওয়ায়, এই হিসাবে মো. সাহাবুদ্দিন মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাবেন। এছাড়া তিনি চাইলে অবসর ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণের সুযোগও রাখতে পারেন। সেক্ষেত্রে দায়িত্ব পালনের মেয়াদের ওপর ভিত্তি করে আনুতোষিকের পরিমাণ নির্ধারিত হবে। কোনো ব্যক্তি যদি আনুতোষিক গ্রহণের ইচ্ছা ব্যক্ত না করে মারা যান, তবে তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীরা এই অর্থ পাবেন।

অবসর গ্রহণের পর তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাওয়ার অধিকারী হবেন। পাশাপাশি সরকার নির্ধারিত সীমার মধ্যে দাপ্তরিক ব্যয়ভার এবং একজন মন্ত্রীর সমতুল্য চিকিৎসা সুবিধা পাবেন। সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ, সরকারি বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং এর বিলের নির্দিষ্ট অংশ সরকারি তহবিল থেকে পরিশোধ করা হবে। এছাড়া তিনি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন এবং দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন। তার স্ত্রীও চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং সার্কিট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন।

আইনে অবসর সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো সাবেক রাষ্ট্রপতি অবসরের পর অন্য কোনো পদে দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন বা সুবিধা গ্রহণ করেন, তবে তিনি এই অবসর ভাতা পাবেন না। এছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের মাধ্যমে দণ্ডিত হলে কিংবা উচ্চ আদালত যদি কোনো রাষ্ট্রপতিকে অসাংবিধানিক বা অবৈধ পন্থায় অধিষ্ঠিত বলে ঘোষণা করেন, তবে তিনি এসব সুবিধা থেকে বঞ্চিত হবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির অবসর ভাতা গ্রহণের সময় যদি তিনি পূর্বে অন্য কোনো চাকরি থেকে অবসর ভাতা পেয়ে থাকেন, তবে তিনি যেকোনো একটি বেছে নিতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতি মারা গেলে তার বিধবা স্ত্রী অথবা বিপত্নীক স্বামী আজীবন প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে মাসিক ভাতা পাবেন।