বাংলাদেশ

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করে ফেরত দিল পুলিশ

প্রতিবেদক
মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী দুর্নীতি রোধে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আপসহীন থাকার আহ্বান রাষ্ট্রপতির রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশি: অনেকের মৃত্যু, দিশেহারা পরিবার ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা ভোলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি নিরাপত্তা কর্মকর্তার
সব খবর

বাংলাদেশ ভ্রমণে আসা জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন। এ সময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ল্যাপটপ ফিরে পেয়ে ক্রিল বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে তার ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে ভারত যাওয়ার জন্য অপেক্ষা করার সময় তিনি তার ল্যাপটপ ও ক্যামেরা স্টেশনের ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে দেখেন তার মালামাল চুরি হয়ে গেছে। হারিয়ে যাওয়া ল্যাপটপটিতে তার গত ছয় মাসের গুরুত্বপূর্ণ সব নথিপত্র ছিল। ঘটনার পর তিনি নাটোর থানায় অভিযোগ জানালে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় অভিযান শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর গত ১১ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

বিদেশি পর্যটকের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ল্যাপটপ উদ্ধার এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন আইজিপি। তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দায়িত্ববোধের প্রশংসা করে সব ইউনিটকে পেশাদার পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। আইজিপি বলেন, দেশি-বিদেশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনবান্ধব পরিবেশ বজায় রেখে পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা পুলিশের লক্ষ্য।