রাজনীতি

ছাত্রদল করেছি কিন্তু ক্যাসিনো সম্পর্কে জানি না: জিকে শামীম

প্রতিবেদক
শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার শেষকৃত্য শুরুর পর জীবিত উদ্ধার চন্দিকা, নিখোঁজ চার ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক ফ্ল্যাট প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা সিদ্দিক নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ নবীনগরে তিতাস নদী ভরাট করে দখলের অভিযোগ হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা হরমুজ প্রণালিতে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প কৃষি শিক্ষায় এডিবির ১৮০ মিলিয়ন ডলারের নতুন প্রকল্প ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ভাড়া চুক্তিতে সিকিউরিটি ও অ্যাডভান্স: শরয়ি বিধান ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, আহত ২ পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি পেনশনের টাকা আত্মসাৎ: অবসরপ্রাপ্তদের ব্যাংক হিসাব ব্যবহার করে কোটি কোটি টাকা জালিয়াতি ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু ধানখেতে কীটনাশক ছিটাতে গিয়ে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ তিন দশক পরও ঢাকাই সিনেমার অপ্রতিদ্বন্দ্বী তারকা সালমান শাহ
সব খবর

আলোচিত ঠিকাদার এবং জি.কে.বি. অ্যান্ড কোম্পানি (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস. এম. গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি রেলওয়ের টেন্ডারসংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর ১৭ জুলাই শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, যদিও তিনি কোনো রাজনৈতিক দলের পদে নেই, তবে ব্যক্তিগতভাবে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী।

যুবলীগ নেতা হিসেবে পরিচিতি থাকলেও তিনি তা অস্বীকার করেছেন। জিকে শামীমের ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকারের আমলে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখন যুবলীগের তৎকালীন সভাপতিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারাও প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি আরও জানান, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর তাকে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় তার প্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকার কাজ চলমান ছিল। দীর্ঘ ছয় বছর কারাগারে থাকাকালীন তার নির্মাণ প্রকল্পের যন্ত্রপাতি লুট হয়, চলমান কাজ দখল হয়ে যায় এবং বিল আটকে দিয়ে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘রেলওয়ের বিজ্ঞাপনে একক নিয়ন্ত্রণ চান জিকে শামীম’ শীর্ষক প্রতিবেদনকে তিনি ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। রেলওয়ের টেন্ডার প্রসঙ্গে তিনি দাবি করেন, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি মাত্র একবার রেল ভবনে গিয়েছিলেন। তার মতে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নিয়ম রয়েছে এবং যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর সুপারিশ ছিল সাধারণ ধরনের, যা কাজ পাওয়ার নিশ্চয়তা দেয় না।

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগও দৃঢ়ভাবে অস্বীকার করেছেন জিকে শামীম। তিনি জানান, তিনি কখনো ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না এবং এ বিষয়ে কোনো প্রমাণ থাকলে তা প্রকাশের আহ্বান জানান। এছাড়া মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি কখনো বিদেশে অর্থ পাচার করেননি, বিদেশে তার কোনো সম্পদ নেই এবং তার সন্তানরা বিদেশে পড়াশোনা করে না। তিনি নিজেকে দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে দাবি করে জানান, ১৯৯১ সাল থেকে তার প্রতিষ্ঠান সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এবং তার সব সম্পদ বৈধভাবে অর্জিত।