বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে শুধুমাত্র নিজেদের লোক দিয়ে সংবিধান সংশোধনের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে। রোববার বিকেল ৩টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৩১ অক্টোবর লংমার্চ সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের যৌথ প্রস্তুতি সভার আগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের চেতনা ও ৭০ ভাগ জনগণের রায়কে অস্বীকার করে সরকার যে সংকট তৈরি করছে, তা পার্লামেন্টে সমাধানের পথ এড়িয়ে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণবিরোধী ভূমিকার অপরিণামদর্শী চিন্তাভাবনা থেকে সরে না আসলে দেশ গভীর রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হবে। সরকার বিরোধী দলের লংমার্চ নিয়ে যে ন্যারেটিভ তৈরি করছে তা ভিত্তিহীন এবং ভয় দেখিয়ে জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করার বাহানা মাত্র বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খুন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ ও দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। দফায় দফায় বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসব পরিস্থিতির প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাদের এই লংমার্চ কর্মসূচি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় কর্মসূচি। আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে এই লংমার্চ খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অভিমুখে পরিচালিত হবে।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সভাপতিত্ব করেন যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল এমপি। সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মোবারক হোসেন, অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল আজিজ, এমপি আজিজুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান ও অধ্যাপক মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
জুলাই সনদ বাস্তবায়ন, জনস্বার্থ বিরোধী সকল সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের ১১ দলের এই লংমার্চ।’তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চের ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয় লংমার্চ কর্মসূচি।
সভাপতিত্ব করেন যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসূল এমপি।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, খুলনা ও ফরিদপুর অঞ্চলের পরিচালক খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া আবুল কালাম আজাদ,

















