সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও গুরুতর আহত মামলায় শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল আহমদকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ থানাধীন দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল আহমদ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দুলাল আহমদ গোলাপগঞ্জ মডেল থানায় ২৮ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া ৬ জানুয়ারি ২০২৫ সালে দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত হওয়ার আরেকটি মামলারও এজাহারনামীয় আসামি তিনি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছবেদ আলী জানান, গ্রেপ্তারকৃত দুলাল আহমদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

















