অপরাধ

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল ও বিএনপি নেতা কারাগারে বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল ও বিএনপি নেতা কারাগারে সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ১২ কোটি ৮৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ১২ কোটি ৮৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাউরেসের ২২ গবেষণায় উপকৃত ৯০৪ কৃষক হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে বাউরেসের ২২ গবেষণায় উপকৃত ৯০৪ কৃষক
সব খবর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক বেগ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রবাসীর ভাইয়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৯ আগস্ট মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুর রউফকে এক নম্বর, রিপনকে দুই নম্বর, আল-আমিন শান্তকে তিন নম্বর এবং বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে চার নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, মালয়েশিয়া প্রবাসী কাউসার তার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। ওই রাতে বাদী ও তার বন্ধু রোহান চৌধুরী বিমানবন্দর থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেন, যার মধ্যে ১০০ গ্রাম করে দুইজনের কাছে ছিল। রাত ৮টা ৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীতে আসামিরা তাদের বহনকারী হায়েস গাড়ির গতিরোধ করেন।

অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে এবং সঙ্গে বোমা রয়েছে বলে ভয় দেখিয়ে বাদী ও তার বন্ধুকে মারধর করেন। একপর্যায়ে তারা ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন ভুক্তভোগীদের উদ্ধার করেন। এসময় একজন পথচারী তাদের রক্ষার চেষ্টা করেন এবং অন্য একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ২৯ আগস্ট রাত ও ৩০ আগস্ট সন্ধ্যায় পৃথক অভিযানে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।