আইন ও আদালত

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল ও বিএনপি নেতা কারাগারে

প্রতিবেদক
ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ১০ বছর বাড়াল ফিনল্যান্ড ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ ১০ বছর বাড়াল ফিনল্যান্ড গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি, নারীসহ আহত ৩ স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্ত্রী হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩ বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩ সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান প্রেসিডেন্টের রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম ১২ কোটি ৮৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ১২ কোটি ৮৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
সব খবর

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাসেন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি মো. আব্দুর রউফকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী মঙ্গলবার আসামিদের জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর এলাকার ঢাকা-ময়মনসিংহ সড়কের বলাকা ভবনের সামনে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। মালয়েশিয়া প্রবাসী কাউসারের ছোট ভাই সুমন গত ২৯ আগস্ট এ ঘটনায় মামলাটি দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন গত ৩০ আগস্ট আসামিদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করলে বিচারক প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে আইনজীবী জামিনের আবেদন করেন এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া থেকে পাঠানো ২০০ গ্রাম স্বর্ণালংকার গ্রহণ করে সুমন ও তার বন্ধু রোহান চৌধুরী মাইক্রোবাসে করে বলাকা ভবনের সামনে নামেন। এ সময় আসামিরা তাদের ঘিরে ধরে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দেয় এবং বোমা থাকার ভয় দেখিয়ে মারধর করে। একপর্যায়ে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত ও বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন৷ প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার বড় ভাই কাউসার মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তিনি বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই দিন রাত ৮টার দিকে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকার গ্রহণ করেন।