বাংলাদেশ

গুমানি নদীতে বর্ণিল পানসি নৌকা বাইচ প্রতিযোগিতায় উৎসবের আমেজ

প্রতিবেদক
ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম
সব খবর

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ-২০২৬’-এর চূড়ান্ত পর্ব। চলনবিল অধ্যুষিত এই জনপদে আয়োজিত ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। নদীর বুকে সারি সারি রঙিন পানসি নৌকা আর মাঝিদের জারি-সারি ও লোকগানের সুরে মুখর ছিল চারপাশ।

প্রতিযোগিতার প্রতিটি বাঁকে ছিল টানটান উত্তেজনা। বৈঠার ছন্দে পানির বুক চিরে নৌকাগুলো যখন এগিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত হাজারো দর্শক করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ জোগাচ্ছিলেন। একবার একটি নৌকা এগিয়ে যায় তো পরক্ষণেই অন্য নৌকা ব্যবধান কমিয়ে আনে—এভাবেই চলে তুমুল লড়াই। স্থানীয়দের কাছে এই নৌকা বাইচ শুধু গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতা নয়, বরং এটি ছিল গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারী নৌকাকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ৪০ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারীকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মতিন রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের গুরুত্ব তুলে ধরেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক। তিনি জানান, গ্রামবাংলার এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই এমন আয়োজনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম এবং ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নৌকা বাইচের শেষ বাঁশি বেজে গেলেও নদীর দুই পাড়ে ছড়িয়ে থাকা আনন্দ যেন মনে করিয়ে দেয়, মানুষের অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্য বারবার নতুন করে প্রাণ ফিরে পায়।