বিশ্ব

দুই দশক পর গাজার প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াল হামাস

প্রতিবেদক
সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর
সব খবর

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী তাদের প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। সোমবার (৬ জুলাই) গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের ফলে যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় অরাজনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি টেকনোক্র্যাটিক কমিটির কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পথ প্রশস্ত হলো।

বিবৃতিতে জানানো হয়েছে, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং একই সঙ্গে সরকারি জরুরি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক রূপান্তর প্রক্রিয়া সহজতর করা এবং গৃহীত পদক্ষেপের আন্তরিকতা প্রদর্শনের লক্ষ্যেই হামাস এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২০০৬ সালের ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে জয়ের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকেই সংগঠনটি গাজার প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিল।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এএফপিকে জানান, গাজা উপত্যকার সরাসরি প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই নতুন পদক্ষেপটি নেয়া হয়েছে যাতে দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণবিধ্বংসী যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অজুহাত না থাকে। তিনি আশা প্রকাশ করেন, গাজা পরিচালনার জন্য গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং হামাস তাদের সহযোগিতা করতে প্রস্তুত।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ এই ঘোষণাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তার মতে, প্রশাসনিক শূন্যতা দূর করে একটি টেকনোক্র্যাটিক কমিটির হাতে বেসামরিক দায়িত্ব তুলে দেওয়া হামাসের একটি বড় ছাড়। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই সিদ্ধান্তের অর্থ হামাসের রাজনৈতিক বা সামরিক ভূমিকা ত্যাগ করা নয়; তারা কেবল গাজার সরাসরি বেসামরিক প্রশাসন পরিচালনা থেকে সরে দাঁড়াচ্ছে।