বাংলাদেশ

হরিদাস চন্দ্রের মুক্তি ও মন্দির নির্মাণে সহযোগিতার দাবি ঐক্য পরিষদের

প্রতিবেদক
কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে আগুন, আতঙ্কিত পর্যটকদের সৈকতে আশ্রয় বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বৈশ্বিক ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার ছাড়াল, শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনার ফেরার তারিখ মাইকিং, গ্রেপ্তার ২ গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিএনপি নেতা ও এসআই নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২১৪ ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ফ্রান্সে শনিবারের বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ দুর্গাপূজায় প্রশংসা পেলেও তারেক রহমানের সামনে তিন কঠিন চ্যালেঞ্জ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক: ডিভাইস চেয়ে ডিবির চিঠি, উদ্বেগে বাদীপক্ষ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় আটক ২
সব খবর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে তাঁর নিঃশর্ত মুক্তি এবং মন্দির নির্মাণে সরকারের সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন তারা বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং বর্তমান সরকার গঠনের সময়ও তারা পাশে ছিল। অথচ আজ মন্দির নির্মাণের মতো ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলোতে বাধা দেওয়া হচ্ছে, যা অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য নির্মল রোজারিও বলেন, প্রতিটি ধর্মের অনুসারীদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও সংরক্ষণের পূর্ণ অধিকার রয়েছে। গাইবান্ধায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালীমন্দির নির্মাণে যারা বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন তোলেন, একটি দেশে সরকার থাকা সত্ত্বেও কেন এ ধরনের ঘটনা ঘটছে?

ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, মন্দিরে মূর্তি কত ফুট উচ্চতার হবে, সেটি সম্পূর্ণ ধর্মীয় বিষয় এবং এ নিয়ে কোনো সীমাবদ্ধতা থাকা উচিত নয়। হরিদাস চন্দ্রকে একটি মানি লন্ডারিং মামলায় আসামি করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে নেতারা মনে করছেন। প্রসঙ্গত, গত রোববার রাতে সিআইডি হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত চৌধুরী, হেমন্ত আই কোরাইয়া, অতুল মণ্ডল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা। সভায় সংখ্যালঘুদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়।

হরিদাস মন্দিরে ৮০ ফুট মূর্তি নির্মাণ করবে নাকি ১০০ ফুট করবে বা ১৫০ ফুট করবে—সেটা তাঁর ব্যাপার।

সঞ্চালনা করেন যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা।.সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের