রাজনীতি

দেশে চাঁদাবাজি ও দুর্নীতির শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদক
রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি চলন্ত ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটার বসানোর পর চুরি হলো ৪৫টি
সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো প্রকৃত পরিবর্তন আসেনি, বরং কেবল হাতবদল হয়েছে। তিনি দাবি করেন, আগে এক পক্ষ যে ধরনের মাদক, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে লিপ্ত ছিল, এখন অন্য পক্ষ ক্ষমতায় এসে ঠিক একই কাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌর চত্বরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা দেশে চাঁদাবাজি ও দুর্নীতির সম্পূর্ণ পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এসব অপরাধের কেবল হাতবদল ঘটেছে।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিবর্তে মাদক ও জুয়ার বিস্তার বেড়েছে। তার ভাষায়, এখন আর বিদ্যুৎ যায় না, বরং মাঝেমধ্যে বিদ্যুৎ আসে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

নিজেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও কেউ দেখাতে পারবে না। তারা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন বলে জানান তিনি।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারা সীমান্ত নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টির দাবিও পুনর্ব্যক্ত করেন। এছাড়া, আগামী সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা সদস্য সচিব সুজা উদ-দৌলার নাম ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।

কর্মসূচির অংশ হিসেবে এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা সোনাগাজী বাজারে পদযাত্রা করেন এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। এছাড়া তারা শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন। সমাবেশে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।