আইন ও আদালত

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হাইকোর্টের রায় সোমবার

প্রতিবেদক
সব খবর

মাগুরার বহুল আলোচিত আট বছর বয়সী শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় রায়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও তার করা আপিলের ওপর চূড়ান্ত রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে মামলাটির আইনি প্রক্রিয়া ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সব খবর