শিক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে রাস্তায় নেমেছেন উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বেলা পৌনে ১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাবি ইউনিটের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। পরে আন্দোলনকারীরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসন আগে থেকে কোনো প্রস্তুতি নেয়নি। সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম জানান, দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেক শিক্ষার্থী কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি, যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এছাড়া সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা দাবি করেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ক্লাস ও পরীক্ষাও স্থগিত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। উল্লেখ্য যে, দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে।