অপরাধ

প্রবাসী স্বামীর টাকা আত্মসাৎ ও পরকীয়া প্রেমিকের সাথে বিয়ের অভিযোগ

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীকে অন্ধকারে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করার গুরুতর অভিযোগ উঠেছে মুন্নি আক্তার জেসমিন নামের এক নারীর বিরুদ্ধে। চার সন্তানের জননী এই নারীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে বুধবার দুপুরে রায়পুর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী ইতালি প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম। অভিযোগে বলা হয়েছে, মুন্নি তার স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছেন এবং প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী জাকির হোসেন উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। প্রায় ২২ বছর আগে পারিবারিক সম্মতিতে জাকির ও মুন্নির বিয়ে হয় এবং তাদের ঘরে চারটি সন্তান রয়েছে। ২০০৯ সালে জাকির তার স্ত্রী মুন্নিকে ইতালি নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, ইতালিতে থাকাকালীন মুন্নি মোবাইলফোনের মাধ্যমে বাংলাদেশের একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন, যা নিয়ে তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়।

প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দুই সন্তানসহ দেশে ফিরে আসেন মুন্নি। দেশে ফেরার পর থেকেই তিনি জাকিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর তিনি রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন। জাকিরের বোন মারুফা আক্তারের দাবি, মুন্নি তার ভাইকে তালাক না দিয়েই এই বিয়ে করেছেন। এছাড়া ইতালি থেকে আসার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণালংকার এবং এটিএম কার্ড ব্যবহার করে নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মারুফা আক্তার আরও জানান, মুন্নির পরিবারের লোকজনও এই ঘটনার সঙ্গে জড়িত, যার ফলে জাকিরের চার সন্তান আজ অসহায় হয়ে পড়েছে।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মুন্নি আক্তার জেসমিন। তিনি দাবি করেন, ইতালিতে থাকাকালীন জাকির তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন, যার জের ধরেই তিনি অন্য একজনকে বিয়ে করতে বাধ্য হয়েছেন। তবে জাকিরকে তালাক না দিয়েই পুনরায় বিয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন। টাকা আত্মসাতের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।